প্রকাশিত: Wed, Dec 13, 2023 9:48 PM
আপডেট: Sat, Mar 14, 2026 1:08 AM

[১]খালাসের পর কারাগারে রাখা সাংঘাতিক মানবাধিকার লঙ্ঘন: প্রধান বিচারপতি

আদালত প্রতিবেদক: [২] একটি হত্যা মামলায় খালাস পাওয়ার পরও রাজন মিঞা নামে ব্যক্তিকে ৯ মাস কারাবন্দী রাখার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে রাজন মিঞা নামের ওই আসামির জামিন শুনানিতে আপিল বিভাগ বলেন, খালাস পাওয়ার পরও তাকে কারাগারে রাখা সাংঘাতিক মানবাধিকার লঙ্ঘন।

[৩] এ সময় প্রধান বিচারপতি রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেন, একটা ভুলের কারণে একটা মানুষ জেলে থাকবে, এটা কি করে হয়। এ সময় ভুল স্বীকার করে পূর্ণাঙ্গ আপিলে কিছুটা সময় দাবি করেন রাষ্ট্রপক্ষ। তবে এতে আরও চটে যান সর্বোচ্চ আদালত। বলেন, এক মুহূর্ত তাকে আর কারাগারে রাখা যাবে না। 

[৪] রাজন মিঞা নামে এই আসামি রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকমের অফিস সহকারী শামসুল হায়দার হত্যা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন। তবে পরে তাকে খালাস দেন হাইকোর্ট। খালাসের পরও চলতি বছর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আপিল বিভাগে প্রশ্ন ওঠে খালাসের পর আসামিকে ধরা যায় কিনা। সম্পাদনা: ইকবাল খান